পাসপোর্ট ছাড়া পাইলট দেশ ছাড়লেন কীভাবে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৯ ৭ জুন ২০১৯
পাসপোর্ট ছাড়া পাইলট কীভাবে কাতার গেলেন ? এ প্রশ্ন এখন সব মহলেই।
এ প্রশ্নের জবাব খুঁজতে তাই তদন্ত কমিটি গঠন করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
শুক্রবার সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সই করা নোটিশে এ তথ্য জানানো হয়েছে। গঠিত কমিটিকে তদন্ত করে ৭ দিনের মধ্যে সুরক্ষা বিভাগে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিতে এক বা একাধিক সদস্য যুক্ত হতে পারবেন।
কমিটির সভাপতি সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ( নিরাপত্তা ও বহিরাগমন) মোহাম্মদ আজহারুল হক, সদস্য সচিব যুগ্ম সচিব (বহিরাগমন-৪) হেলাল মাহমুদ শরীফ, সদস্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ শাহরিয়ার আলম।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ফজল মাহমুদ কীভাবে পাসপোর্ট ছাড়া শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছেন তা উদঘাটন করা। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারির দায়-দায়িত্ব নির্ধারণ করা। ঘটনার পুনরাবৃত্তি রোধ করা ও সুষ্ঠু ইমিগ্রেশন ব্যবস্থাপনার জন্য ভবিষ্যতে কী কী পদক্ষেপ নেয়া দরকার, সে বিষয়ে সুপারিশ প্রদান। তদন্তে উদঘাটিত অন্যান্য বিষয় তুলে ধরা।
এ ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগও চার সদস্যের আলাদা কমিটি করেছে।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারি সচিব গাজী তারিক সালমনের সই করা আদেশে বলা হয়, পাসপোর্ট ছাড়া পাইলট ফজল মাহমুদের দোহা ভ্রমণের কারণ অনুসন্ধান করবে কমিটি। একইসঙ্গে কমিটি শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণ নিরূপণ করবে। চিহ্নিত করবে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের ত্রুটি। কমিটি জরুরি ভিত্তিতে তদন্ত করে ৩ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম, সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের যুগ্ম সচিব (রাজনৈতিক-৪) মো. হেলাল মাহমুদ শরীফ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী। কমিটির সদস্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (রাজনৈতিক-১) মো. জাহাঙ্গীর আলম।
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- নতুন ডিজিএফআই প্রধানকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ভারতে প্রবীণ মুসলমানদের মারধরের ভিডিও ভাইরাল, তোলপাড়
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা
- ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
- ভিডিও দেখে রেফারি বিতর্কে মেসিকে রেহাই
- ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- রমজানে খাদ্যতালিকায় যা যা রাখবেন
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- বাশারই পাচ্ছেন বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- দেশে মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই: আসিফ
- এবার কোন দেশে কতক্ষণ রোজা
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- রোজা রাখলে যা ঘটে আপনার শরীরে
- নকলের পর মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত হবে স্কুল-কলেজ: মিলন
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
- যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াতের
- সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- রমজানে কম দামে দুধ, ডিম, মাছ ও মাংস দেবে সরকার
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের

